Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

রাতের ফোন, ভোরে লাশ, পায়ের লেখায় লুকিয়ে শেষ অভিযোগ

২৬ বাংলা টিভি   15-Nov-2025   50

Photo

রাতের ফোন, ভোরে লাশ, পায়ের লেখায় লুকিয়ে শেষ অভিযোগ


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে  চাঞ্চল্য। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা–পাবনা মহাসড়কের তালগাছী করতোয়া নদীর শ্মশান ঘাটের পাশে ইমদাদুল সরকার (৪০) নামে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে ইমদাদুল শুক্রবার (১৪ নভেম্বর) রাত থেকেই নিখোঁজ ছিলেন। তার স্ত্রী রীমা খাতুন জানান, রাতেই স্বামী তাকে শেষবারের মতো ফোন করে জানান—টাকার চাপ ও চারপাশের চাপাচাপিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ ফোনের সংযোগ কেটে যায়। এরপর আর তিনি বাড়ি ফেরেননি।
পরদিন ভোরে শ্মশান ঘাটের নির্জন পরিবেশে তার নিথর দেহ মিললেও সবচেয়ে আলোচনার জন্ম দেয় তার বাম পা। হাঁটুর ওপরে লাল কালি দিয়ে সেখানে লেখা ছিল কয়েকজনের নাম। পরিবারের দাবি—এই নামগুলোই ইমদাদুলের জীবনের শেষ অভিযোগ, শেষ গল্প।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে পায়ে লেখা বিষয়গুলো গুরুত্বসহকারে তদন্ত করা হবে।
রাতের শেষ ফোনকল, ভোরের প্রাণহীন দেহ—আর পায়ে লেখা কয়েকটি নাম। সব মিলিয়ে ইমদাদুলের মৃত্যু এখন এলাকায় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত