Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২৬ বাংলা টিভি   14-Nov-2025   67

Photo

কালীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের


শাহিনুর রহমান পিন্টু  কালীগঞ্জ(ঝিনাইদহ) :

ঝিনাইদহের কালীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।  নিহত সুমন হোসেন (২১) উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আঃ মান্নানের ছেলে। সে প্রবাসে যাওয়ার জন্য সকল প্রস্ততি সম্পন্ন করেছে। অপরদিকে মারাত্বভাবে আহত হয়েছে তৌফিক হোসেন ও জিহাদ হাসান নামের অপর মোটরসাইকেলে থাকা দুইজন।

কালীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

স্থানীয়রা জানান, সুমন হোসেন সন্ধ্যায় দিকে কালীগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। অপরদিকে কোটচাঁদপুর থেকে তৌফিক ও জিহাদ একই মোটরসাইকেলে ঝিনাইদহে যাচ্ছিল। তালেশ্বর বাজার এলাকায় আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন হোসেন সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। অপর আহত ২ জনকে স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন বলেন, সুমন হোসেন হাসপাতালে  আসার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত