Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে টানা অভিযানে ফেন্সিডিল–গাঁজা উদ্ধার, অনুপ্রবেশকালে নারী আটক

২৬ বাংলা টিভি   14-Nov-2025   56

Photo

মহেশপুর সীমান্তে টানা অভিযানে ফেন্সিডিল–গাঁজা উদ্ধার, অনুপ্রবেশকালে নারী আটক


মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির টানা অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ও এক বাংলাদেশি নারী আটক হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মানিকপুর গ্রামের পেয়ারা বাগানে বিশেষ অভিযানে ৮৩ বোতল ফেন্সিডিল ও একটি মদের বোতল উদ্ধার করা হয়। একই রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেদবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড়ে ধানখেতের ভেতর থেকে ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে টহল দল। পরদিন ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-আর এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—মাদক উদ্ধারের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে এবং আটক নারীসহ সকল ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত