Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও নিবন্ধন স্থগিত আওয়ামীলীগ নেতা রিয়াজুল ইসলাম টোটন ঢাকা থেকে গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   13-Nov-2025   65

Photo

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও নিবন্ধন স্থগিত আওয়ামীলীগ নেতা রিয়াজুল ইসলাম টোটন ঢাকা থেকে গ্রেপ্তার


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

নাশকতার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌরসভার মেয়র ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে কখন কিভাবে তাকে গ্রেপ্তার করা হয় তা জানা যায়নি।  তিনি চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য ও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত 'লকডাউন'কে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত