Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

২৬ বাংলা টিভি   13-Nov-2025   53

Photo

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মহানগর দায়রা জজের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তৌসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩) নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার রুশি ও রিমন নামে এক যুবক আহত হয়েছেন। তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত রিমন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।

বিচারক আব্দুর রহমান নগরীর ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। নিহত বিচারকের ছেলে তৌসিফ রহমান সুমন রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

একই ফ্ল্যাটে বসবাস করা অবসরপ্রাপ্ত পুলিশ সার্জেন আব্দুল লতিফ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বাসার কাজের মেয়ে এসে জানায় বিচারকের ছেলে, স্ত্রী ও অপর এক যুবক আহত অবস্থায় মেঝেতে পড়ে আছে। বিষয়টি জানার পর তিনি দ্রুত বিচারকের বাসায় গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, ওই যুবককে তিনি আগে কখনও দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি ঢুকতে দেন। তবে তার আগে নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন। দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান যে, ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে তিনজনকেই আহত অবস্থায় দেখতে পান। এরপর তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, ভবনে ঢোকার সময় ওই যুবক খাতায় নিজের নাম লিখেন লিমন। বিচারক আব্দুর রহমান সম্পর্কে ভাই, এ পরিচয় দিয়ে তিনি পাঁচতলার ফ্ল্যাটে চলে যান। ভবনে ঢোকার সময় তার হাতে একটি ব্যাগ ছিল।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, সিলেটের সুরমা থানায় রিমন নামে যুবকের বিরুদ্ধে জিডি করেছিলেন সুমনের মা তাসমিন নাহার রুশি। কেন এই ঘটনা ঘটেছে তা তারা বিস্তারিত এখনো জানা যায়নি। তিনি বলেন, রিমন নামে ওই যুবক সুমনের কাছে মাঝে মাছে টাকা নিতো। রিমন মাদকাশক্ত যুবক। সুমনের কাছে টাকা নেয়ার জন্য রিমন জোর জবরদস্তি করতো। টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধও ছিল। এ ঘটনায় সুমনের বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এসময় তার মা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়। এ ঘটনা ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহত সুমনের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত