সারা বাংলা ঢাকা মাদারীপুর
পদ্মা সেতু সংযুক্ত এক্সপ্রেস হাইওয়ের একাধিক স্পষ্টে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যারিকেড,আড়াই ঘন্টা পর তুলে দিল বিএনপি নেতা কর্মীরা
২৬ বাংলা টিভি 13-Nov-2025 65
পদ্মা সেতু সংযুক্ত এক্সপ্রেস হাইওয়ের একাধিক স্পষ্টে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যারিকেড,আড়াই ঘন্টা পর তুলে দিল বিএনপি নেতা কর্মীরা
শিবচর মাদারীপুর প্রতিনিধি :
নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে আজ ভোর থেকে পদ্মা সেতু সংযুক্ত ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর -শরীয়তপুরের জাজিরা নাওডোবা সীমানা এলাকা,শিবচরের দত্তপাড়া-ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া সীমানা এলাকায় গাছ ফেলে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় আওয়ামী লীগ নেতা কর্মীরা৷ এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে৷ সকাল ৮ টার দিক শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দত্তপাড়া -পুলিয়ায় এসে হাইওয়ের গাছ সরিয়ে অবরোধ তুলে দিতে দেখা যায়৷ এসময় তাদের ফ্যাসিস্ট বিরোধী নানান স্লোগান দিতে দেখা যায়৷
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ভোরে মহাসড়কে গাছের ডাল ফেলে দুর্বৃত্তরা বাঁধার চেষ্টা করেছিল। পরে ডাল সরিয়ে ফেলা হয়েছে। মহাসড়ক স্বাভাবিক রয়েছে।
news@26banglatv.com