Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   27-Sep-2025   41

Photo

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি-


ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই গ্রামের রিপন মন্ডলের ৫ বছর বয়সী ছেলে লামিম হোসেন ও তার মামাতো ভাই পার্শবর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ৭ বছর বয়সী ছেলে আপন হোসেন। স্থানীয়রা জানায়, সকালে লামিম তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে গ্রামের খালে ছিপ নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। খালের স্রোতের পানিতে ভেসে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
 

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝে দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত