Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

২৬ বাংলা টিভি   13-Nov-2025   73

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শহরের হামদহ মোড়ে ট্রাক চাপায় স্বাধীন সুলতান (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সে ছোটকামারকুন্ডু গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। 

নিহত  স্বাধীন সুলতান (১৭)

মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক বাবলু কুমার কুন্ডু বলেন, কলেজের কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা শেষ করে বন্ধুর মোটর সাইকেলে শহরের দিকে যাচ্ছিল স্বাধীন সুলতান। পথে হামদহ মোড়ে গেলে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। সেসময় গুরুতর আহত স্বাধীনকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত