সারা বাংলা খুলনা যশোর
ঝিকরগাছায় গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবাড়ি
২৬ বাংলা টিভি 12-Nov-2025 60
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের ঝিকরগাছার পল্লীতে গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদীপুর গ্রামের মালোপাড়া সন্ন্যাসী বিশ্বাসের ছেলে সুজন কুমারের বাড়িতে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিবেশী সুজয় কুমার জানায়, ঘটনার সময় সুজন কুমারের শিশু বাচ্চা গ্যাস লাইট নিয়ে খেলা করছিলো। অসাবধনতাবশত সেখান থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে সকলের ধারণা । ঘরের ভিতরে দুইটা মোটরসাইকেল থাকায় পেট্রোলের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। সুজন কুমার বলেন, তার ভাই মিঠুন প্রবাসে (রাশিয়া) যাওয়ার জন্য তাকে নিয়ে বিমান বন্দরে যাচ্ছিলেন। পথে মধ্যে বসত বাড়িতে আগুন লেগেছে মর্মে খবর পায়। ঘরে থাকা লোকজন বেরিয়ে আসলেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র, দুইটা মোটরসাইকেল, পোশাকসহ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
news@26banglatv.com