Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও র মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   12-Nov-2025   15

Photo

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জালাল আহমেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দৈনিক আমারদেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, আজকের পত্রিকার প্রতিনিধি এম আর মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক  সম্পাদক তারিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, দপ্তর সম্পাদক কাজী ইদ্রিস আলী, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল আলম রানা, ইসমাইল হোসেন,  আলমগীর হোসেন, রেজোয়ান বাপ্পি, মোহাম্মদ আলী জিন্নাহ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, রাফিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, রাফিন আহম্মেদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ঝিকরগাছা উপজেলার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। গণমাধ্যম কর্মীরাও তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। পরে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

পরে প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ঝিকরগাছা প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের চলমান নির্মাণ কাজের আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয়। একই সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল আলম রানা ও দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা  প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে প্রেসক্লাবের সদস্য মনোনীত করা হয়েছে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত