Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে নদীতে অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য

২৬ বাংলা টিভি   12-Nov-2025   48

Photo

মহেশপুর সীমান্তে নদীতে অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের ঘাট এলাকায় আজ (বুধবার) সকালে একটি অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখা গেছে।

সকালে স্থানীয়রা প্রথম লাশটি দেখতে পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিলা মসজিদের সোজা দিকের ভারত সীমান্তসংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি বিজিবি ও প্রশাসনকে অবহিত করেন। পরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এলাকাবাসীর ধারণা, লাশটি সীমান্তের ভারতীয় অংশ থেকে ভেসে আসতে পারে। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত