Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

ক্সবাজারে সিভিল সার্জন অফিস ধসে পড়েছে ঝুঁকিতে জরুরি স্বাস্থ্যসেবা

২৬ বাংলা টিভি   26-Sep-2025   36

Photo

ক্সবাজারে সিভিল সার্জন অফিস ধসে পড়েছে ঝুঁকিতে জরুরি স্বাস্থ্যসেবা


কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত জেলা সিভিল সার্জন কার্যালয় ভবনটি সম্প্রতি হঠাৎ ধসে পড়ে। ভবনের নিচতলার কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানি ঘটেনি। তবে ভবনের উপরের অংশ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, যা নিয়ে আতঙ্কে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রত্যক্ষদর্শী ও অফিস সূত্রে জানা যায়, ঘটনার সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত বেরিয়ে আসায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় অন্তত কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা বা কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ এখনো নেয়নি কর্তৃপক্ষ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই ভবনটি সংস্কার করা হয়নি। বিগত সরকারগুলোর সময়েও সিভিল সার্জন অফিসে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুধু অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবনটি সংস্কার করা এখন অত্যন্ত জরুরি।

 এ বিষয়ে কক্সবাজার সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, ভবনটিতে আগেই ফাটল দেখা দিয়েছিল। বাজেট ঘাটতি ও প্রশাসনিক জটিলতার কারণে মেরামত সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, সরকারি ভবনগুলো নিয়মিত পরিদর্শন ও সংস্কার করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তারা বলেন, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ দপ্তরের এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জনজীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত