Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুই জনের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   12-Nov-2025   63

Photo

সিরাজগঞ্জে দুই জনের মরদেহ উদ্ধার


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের চৌকিদহ ব্রিজের নিচে এবং রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় জানা গেছে। তিনি সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে আব্দুল লতিফ খতিব (৪৫)। তবে উল্লাপাড়ায় উদ্ধার হওয়া যুবকের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে নদী ও ব্রিজের নিচে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটির হাত-পা বাঁধা ছিল। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ দুটি সেখানে ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম খান বলেন, দুটি ঘটনাই আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত