Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে গাজা উদ্ধার সহ নারী আটক।

২৬ বাংলা টিভি   11-Nov-2025   47

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে গাজা উদ্ধার সহ নারী আটক।


(ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

 ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মহেশপুর বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন।

গত ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/এমপি সংলগ্ন গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তার উপর নায়েব সুবেদার আব্দুল করিম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামী বিহীন এক কেজি ভারতীয় গাজা ও একটি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়। পরদিন ১১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে খোসালপুর বিওপির নায়েক মোঃ মুখির মুন্সির নেতৃত্বে নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৬০/১০৫ - আর সংলগ্ন এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক নারীকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত