Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ের বোদায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরকারি কর্মচারীর উপর বিক্ষুব্ধ জনতার হামলা, থানায় মামলা দায়ের দুইজন গ্রেফতার

২৬ বাংলা টিভি   11-Nov-2025   60

Photo

পঞ্চগড়ের বোদায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরকারি কর্মচারীর উপর বিক্ষুব্ধ জনতার হামলা, থানায় মামলা দায়ের দুইজন গ্রেফতার


পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ের বোদায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে ফেরার পথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরকারি কর্মচারীর উপর উপর হামলার ঘটনা ঘটেছে। 

ভ্রাম্যমান  আদালত সূত্রে  জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর)  বিকেলে জেলার  বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে বোদা পৌর এলাকার নগরকুমারি হাটে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু'টি ব্যবসা প্রতিষ্ঠান কে মোট ৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায়  সহ মজুদকৃত পলিথিন জব্দ করা হয়। এরপর জব্দকৃত পলিথিন ভ্যানে করে নিয়ে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা ভূয়া ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতকে ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকে। একসময় তারা ভ্যানে থাকা জব্দ কৃত পলিব্যাগ  ছিনিয়ে নিয়ে যায় এবং আদালতের পেশকারের উপর চড়াও হয়। তিনি জীবন বাচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে কতিপয় ব্যক্তি তালে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।  একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতার সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে একজনকে ভূমি অফিস কার্যালয়ে ধরে নিয়ে যায়। এ সময় কতিপয় ব্যক্তি জটলা সৃষ্টি চেষ্টা করলে  পরে সেনাবাহিনী এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। 

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও মব সৃষ্টি করে জব্দকৃত মালামাল লুট করে। পরে লুটকৃত মালামাল উদ্ধার হয়েছে। এই ঘটনায় হায়দার আলী ও হাসান আলী নামের দুইজন কে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে হাসান আলি নামের  একজনকে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।   অপরজন হায়দার আলী সহ ১৬ জনের নামে সরকারি কর্মকাণ্ডে বাধা প্রদান  ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে বোদা থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজওয়ানুল মন্ডল জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।  এরমধ্যে  একজনকে গ্রেফতার করা হয়েছে। 


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত