Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির উঠোন বৈঠক: দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

২৬ বাংলা টিভি   11-Nov-2025   61

Photo

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির উঠোন বৈঠক: দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার


বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি  মঙ্গলবার বিকালে শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত  এক উঠোন বৈঠকে জনসংযোগ করেন।

​চালতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

​শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত  এই বৈঠকে তৃপ্তি বলেন, "দেশের এই অরাজকতা থেকে মুক্তি পেতে ধানের শীষের বিকল্প নেই।"

​তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

​সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের (যুবদল, স্বেচ্ছাসেবক দল) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত