সারা বাংলা খুলনা ঝিনাইদহ
বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন
২৬ বাংলা টিভি 10-Nov-2025 49
বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন
শেখ রুহুল আমিন,ঝিনাইদহ :
বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন ঝিনাইদহের মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বাজারের শান্ত নার্সারী ও ফুলঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের জেলা সাধারন সম্পাদক হারুন অর রশীদ মুসা,কৃষি উদ্যোক্তা ড.নজরুল ইসলাম,আহসাউল হক ডন, আলমঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

পরিচিত সভা শেষে মোঃ রফিকুল ইসলাম খাঁনকে সভাপতি ও মোঃ হেকমত আলীকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বক্তারা বলেন এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য ও অধিকার নিশ্চিত করা হবে। কারন এ ধরনের কমিটি আজও পর্যপ্ত বাংলাদেশের কোন জেলায় করা হয়নি। ঝিনাইদহের কৃষকদের নিয়ে এই প্রথমবারের মত এই কমিটি গঠন হলো।
news@26banglatv.com