Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ভাতার কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঝড় সাঁথিয়ায় মহিলা ইউপি সদস্য জামিরনের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল জনপদ

২৬ বাংলা টিভি   10-Nov-2025   68

Photo

ভাতার কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঝড় সাঁথিয়ায় মহিলা ইউপি সদস্য জামিরনের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল জনপদ


পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নে সরকারি ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে জনরোষের মুখে পড়েছেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জামিরন খাতুন। দারিদ্র বা অসহায় অবস্থার সুযোগ নিয়ে বারবার টাকা নেওয়া হলেও কেউই পাননি প্রতিশ্রুত ভাতা। বরং ফেরত চাইলে উল্টো হুমকির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।

জামিরন খাতুন ক্ষেতুপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। নির্বাচনের পর থেকেই ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ জমতে থাকে তাঁর বিরুদ্ধে। কার্ড না হওয়ায় প্রতারণার শিকার অসহায় মানুষরা আজ দ্বারে দ্বারে ঘুরছেন।

একাধিক পরিবারের একই অভিযোগ, হাসানপুর গ্রামের জয়বাহার খাতুন, যিনি স্বামীহারা এবং সড়ক দুর্ঘটনায় আহত। তিন বছর আগে তিন হাজার টাকা দিয়েও পাননি বিধবা ভাতার কার্ড। তিনি বলেন,

মানুষের বাড়িতে কাজ করে টাকা দিয়েছিলাম। কার্ড তো করেইনি, উল্টো টাকা চাইলে হুমকি দেয়।

বিষ্ণুপুর গ্রামের জয়নাল (৬৮) জানান, বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে দুই হাজার টাকা নিয়েছিলেন সদস্য জামিরন। টাকা ফেরত চাইলে দেন নতুন দফা-তালবাহানা।

একই গ্রামের নুরুল ইসলাম ওরফে ভগলার (৬৬) নামেও বয়স্ক ভাতার প্রতিশ্রুতিতে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী কমেলা খাতুন বলেন,

ঋণের টাকা লাভসহ দিয়ে দিয়েছিলাম। তিন বছরেও কিছু হয়নি।

প্রতিবন্ধী বারেক শেখের অভিযোগও একই। তিন হাজার টাকা দিয়ে আজও অপেক্ষায় তিনি।

গর্ভবতী ভাতার কার্ডের আশায় ৫ হাজার টাকা দেন শামীমা (বিষ্ণুপুর)। আর ৩ হাজার টাকা নিয়েছেন স্বপ্নার কাছ থেকেও (বিষ্ণুবাড়িয়া)। তবুও কেউ পাননি সরকারি সহযোগিতা।

এছাড়া রেজাই, আনজাত, আ: সাত্তারসহ অনেক পরিবারই একই অভিযোগ তুলেছেন তাঁর বিরুদ্ধে।

অভিযোগ প্রসঙ্গে জামিরন খাতুন বলেন,

কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম। সমাজসেবা অফিসে দিয়েছি। সময় হলে কার্ড করে দেবো। গর্ভবতী ভাতা তো করে দিয়েছি, তারা মিথ্যা বলছে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান,

লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কেউ ভাতা পাওয়ার যোগ্য হলে যাচাই-বাছাই করে ভাতা নিশ্চিত করা হবে।

দুর্নীতির অভিযোগে ইউনিয়নের মানুষ এখন তাঁর অপসারণ দাবি করছে সর্বসম্মত কণ্ঠে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত