সারা বাংলা ঢাকা মাদারীপুর
ছেলের হাতে বাবা খুন
২৬ বাংলা টিভি 10-Nov-2025 62
ছেলের হাতে বাবা খুন
মাদারিপুর প্রতিনিধি:
মাদারিপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় ছেলের হাতে বাবা খুন হয়েছে।
রবিবার দিবাগত রাত আনুমানিক রাত ১২ টার দিকে নিজ ছেলের হাতে নৃশংসভাবে খুন হয় বাবা মতি মিয়া (৬৫)।
ছেলে ফারুক মিয়া (২৭) চাপাই নবাবগঞ্জের ভোলার হাট থানার বড়োহাটি এলাকায় মৃত ওই মতি মিয়ার মেঝ ছেলে।
তিনি আরো বলেন, বিকেল থেকেই এই পরিকল্পনা নিয়ে রাতে ঘুমাতে যায়। পরে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপের মাধ্যমে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম তার একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন এবং উপস্থিত অবস্থায়ই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
news@26banglatv.com