Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   10-Nov-2025   57

Photo

ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব, র‌্যালি ও যুবসমাবেশ। এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান ও সুবীর কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে প্রতিটি তরুণকে জাতি গঠনের কাজে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের আদর্শ, কর্মপ্রেরণা ও দেশপ্রেমই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত