Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

হত্যা মামলা,সিরাজগঞ্জে শেখ হাসিনা সহ ৫৪৯ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল

২৬ বাংলা টিভি   10-Nov-2025   70

Photo

হত্যা মামলা,সিরাজগঞ্জে শেখ হাসিনা সহ ৫৪৯ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলার চার্জশীট দাখিল করেছে পুলিশ।
এই পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ৫৪৯ নেতাকর্মীকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গতকাল রবিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম ও প্রনয় কুমার প্রামানিক এতথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার এই মামলার ধার্য্য তারিখ নির্ধারিত রয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর আমলী আদালতের জিআরও জুয়েল হোসেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ালীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে হুকুমের আসামী করা হয়েছে।
মামলার অন্য আসামীদের মধ্যে রয়েছেন, মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবীর বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামীলীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারন সম্পাদক একরামুল হক প্রমুখ।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে (গত ৪ আগস্ট) সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জ, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এঘটনায় ২২ আগস্ট রাতে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার বিএনপিকর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই এলাকার বিএনপিকর্মী সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
এই তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ জেলা আওয়ামীলীগ-অঙ্গসংগঠনের মোট ৯০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অখিযোগপত্র দাখিল করা হয়।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত