Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ফ্যাসিস্টদের কাউকেই নির্বাচন করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ-ঝিনাইদহে রাশেদ খান

২৬ বাংলা টিভি   09-Nov-2025   30

Photo

ফ্যাসিস্টদের কাউকেই নির্বাচন করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ-ঝিনাইদহে রাশেদ খান


ঝিনাইদহ প্রতিনিধি:

‎আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থী, ফ্যাসিস্ট কাউকেই অংশগ্রহণ করে নির্বাচন বানচাল করার সুযোগ দিবেনা গণঅধিকার পরিষদ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক  মো. রাশেদ খান। এর আগে হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে গলঅধিকার পরিষদের দুর্বৃত্তদের দ্বারা ভাংচুর করা অফিস পরিদর্শন করেন রাশেদ খান ।

আজ রবিবার (৯  নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন ।

‎

‎সে সময় তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া যে আসন গুলোতে নির্বাচন করবে সেখানে কাউকে নমিনেশন দিবেনা গণ অধিকার পরিষদ। এছাড়াও তিনি বলেন, বেগম খালেদা জিয়া অনেক কষ্টে জেল জুলম সহ্য করেছেন তাকে সবাই সমর্থন করবেন।

তিনি বলেন, সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনছি। রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে। গণ-অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।

‎

‎এ সময়  উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান,যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত