সারা বাংলা খুলনা যশোর
আবারও দুইজন মহিলা চোর আটক, মহিলা চোর সিন্ডিকেট এখন রুপদিয়ায়
২৬ বাংলা টিভি 09-Nov-2025 29
আবারও দুইজন মহিলা চোর আটক, মহিলা চোর সিন্ডিকেট এখন রুপদিয়ায়
স্টাফ রিপোর্টার।। যশোর ২৫০ শয্যা হাসপাতালে আবারও দু, মহিলা চোর পুলিশের হাতে আটক হয়েছে। রোগীর সোনার চেইন ও টাকা ছিনতাই করার সময় তারা আটক হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেরায়। বর্তমানে তারা যশোর সদর উপজেলার রুপদিয়ায় বসবাস করে। রূপদিয়ার আরেক চোর মহিলাকে গত সপ্তাহে হাসপাতালে পুলিশ আটক করেছিল।
রুপদিয়ায় মহিলা চোরের সিন্ডিকেট গড়ে উঠেছে।
আটককৃতরা হচ্ছে, উপজেলার
উপজেলার রুপদিয়া হাইেতলপাম্প এলাকার মহিদুলের স্ত্রী ঝর্ণা(২৮) ও তর সহযোগী একই এলাকার মন্টুর স্ত্রী জুলেখা বেগম (২৩)। তাদের পূর্ব বাড়ি পাবনা সদর উপজেলায়। রুপদিয়া এলাকায় তারা বসবাস করে।
জানা গেছে, যশোর সদর উপজেলার রাধানগর গ্রামের রাকিবের স্ত্রী ঝর্ণা বেগম ও মহিদুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম রোববার বেলা ১১ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় চিকিৎসকের ৬ নম্বর চেম্বারের সামনে উপস্থিত হলে রোগীর ভীড়ের রূমের ভেতর ঝর্না (২৮) আছিয়ার পুত্রবধূ লাবনীর গলার চেইন ছেড়ে নেয়। এসময় আছিয়া বেগম চোরের হাতে চেইনসহ ঝর্ণাকে ধরে ফেলেন। এরপর নিজেই ধরে হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যকে সোহেল রানাকে খবর দিলে পুলিশ ঝর্ণা ও তার সহযোগী জুলেখাকে আটক করে কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় আরো েকজন মহিলা রোগী এসে পুলিশকে জানায় ডাক্তার দেখাতে এসে তার ও ৪ হাজার ৩৫০ টাকা চুরি হয়ে গেছে। এর এক সপ্তাহ আগে রূপদিয়া এলাকার এক মহিলা রোগীর কাছ থেকে টাকা ছিনতাই করার সময় পুলিশের হাতে আটক হয়।
এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আটককৃতদের আদালতের সব বন্ধ করেছে। সাইফুল ইসলাম জানিয়েছেন, চুরি করার দায়ে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধ মামলা দেয়া মামলা করা হয়েছে।
news@26banglatv.com