Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হাটে আওয়ামী লীগ কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

২৬ বাংলা টিভি   09-Nov-2025   68

Photo

সিরাজগঞ্জে হাটে আওয়ামী লীগ কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটে আওয়ামী লীগ কার্যালয়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে ব্যাবসায়ীরা।
আজ রবিবার (৯নভেম্বর) সকাল ১১টায় এনায়েতপুর থানার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এনায়েতপুর হাট ইজারাদার, হাট বণিক সমবায় সমিতি লিমিটেড এবং তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনায়েতপুর হাটের মূল জায়গার ওপর আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে হাটের মোট ৩১.৩৮ একর জায়গার মধ্যে প্রায় ২১.৩৮ একর ভূমি এখনো দখলদারদের কবলে রয়েছে। ফলে হাটের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিল করা হলেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,  এনায়েতপুর হাট বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, ইজারাদা আনিসুর রহমান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জি কে ফরিদ প্রমুখ।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত