Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পঞ্চমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২৬ বাংলা টিভি   08-Nov-2025   49

Photo

পঞ্চমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


তালুকদার রাসেল, পাবনা প্রতিনিধি :

পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা করেন রাষ্ট্রপতি।

৩ নভেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আজ শনিবার পাবনায় পৌঁছে তিনি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত এবং নিজ বাসভবনে অবস্থানসহ নিকট আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে সার্কিট হাউজেই অবস্থান করবেন রাষ্ট্রপতি।

আগামীকাল রবিবার সকালে সার্কিট হাউজে পুনরায় গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটাই তার প্রথম পাবনা সফর। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত ৪ বার জন্মস্থান পাবনা সফর করেছেন মো. সাহাবুদ্দিন।

২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ওই বছরের ১৫ মে প্রথমবার, ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয়বার এবং একই বছরের ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেছিলেন তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত