Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সরকারের তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আগামীকাল থেকে শুরু হচ্ছে যশোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

২৬ বাংলা টিভি   08-Nov-2025   42

Photo

সরকারের তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আগামীকাল থেকে শুরু হচ্ছে যশোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট


এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এর স্লোগানকে সামনে রেখে আগামীকাল ৯ নভেম্বর যশোরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হবে যশোর শামস- উল-হুদা স্টেডিয়াম  " জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এদিন দুপুর আড়াইটায়  খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ প্রধান অতিথি হিসেবে এ গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। আজ শনিবার সকালে যশোর কালেক্টরের সভা কক্ষের  " অমৃতাক্ষর' এ  জেলা প্রশাসন আয়োজিত ইস কনফারেন্সে জেলা  ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক ও প্রশাসক মোঃ আজহারুল ইসলাম এ তথ্য জানান। যশোরের পুলিশ সুপার রওনক জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া সরকারের একজন একজন সিনিয়র সচিব উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, নতুন বাংলাদেশ বড়ার লক্ষ শিশু "দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানের আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের "তারুণ্যের উৎসব" ২০২৫ কে কেন্দ্র করে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এ

প্রতিযোগিতায় জেলার ৮টি উপজেলা হতে মোট আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলো যথাক্রমে-সদর, অভয়নগর, শার্শা, চৌগাছা, বাঘারপাড়া, কেশবপুর, মণিরামপুর ও ঝিকরগাছা উপজেলা।

টুর্নামেন্টের নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল ২টা ৩০মিনিটে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের চারটি ম্যাচ যথাক্রমে ০৯, ১১, ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরপর বিজয়ী দলগুলো সেমিফাইনালে অংশগ্রহণ করবে। সেমিফাইনাল ম্যাচ দুটি যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। জমকালো ও আনন্দঘন এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ২০২৫ তারিখে। প্রতিটি ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ঘোষণা করা হবে। 

ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হবে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। সর্বোপরি, চ্যাম্পিয়ন ও রানার আপ দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি।

এ আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়া সংস্কৃতির বিকাশ ও ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক আরো বলেন, যশোর জেলার সর্বস্তরের জনগণের উপস্থিতি ও উৎসাহ এ টুর্নামেন্টকে সফল ও প্রাণবন্ত করে তুলবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  সুজন সরকার প্রেসকনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন। 

এ সময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক,জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মোঃ রফিকুল হাসান, রিক্ত জেলা প্রশাসক (পরীক্ষা ও আইসিটি) খান মোঃ মাসুম বিল্লাহ, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাংগঠনিক কমিটির সদস্য সচিব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ মহতাব নাসির পলাশ,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত