Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   08-Nov-2025   48

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এ অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য পাঠিয়েছি। লাশের শরীরে আঘাতোর কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি এই নারী মানসিক প্রতিবদ্ধি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত