Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

২৬ বাংলা টিভি   07-Nov-2025   46

Photo

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর চারঘাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে ২জন ঘটনাস্থলে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আজ শুক্রবার (৭নভেম্বর) সন্ধ্যায় চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের  মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০), এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী(২৩) ও একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)। নিহতদের লাশ উদ্ধারে পর পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে ৩ বন্ধু চারঘাট বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারুফ ও শিমুল মারা যায় এবং  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তুহিন মারা যান। এমন দুর্ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছে না নিহতের পরিবার ও এলাকাবাসী।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত