Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২৬ বাংলা টিভি   07-Nov-2025   63

Photo

নড়াইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ​এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম। এ সময়  উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ, মো. আলী হাসান, ​জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান, যুবদলের জেলা সভাপতি মো. মশিয়ার রহমান। সদর উপজেলা মহিলা দলের সভাপতি মধুমিতা ,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী । 

​অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর অমর অবদান শ্রদ্ধার সাথে স্মরণকরেন।তাঁরা ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবংখালেদা জিয়ার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত