Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   25-Sep-2025   78

Photo

তারেক রহমান


নিউজ ডেস্ক  :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি এতো বড় দল যে, যা সিট আছে তার থেকে দশগুন মনোনয়ন প্রত্যাশী আছে। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না- সেজন্য স্থানীয় ও জেলার নেতার পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে জরিপ করা হবে। সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসব মানুষ নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই খুব শিগগিরই মনোনয়ন দেওয়ার ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

 


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত