Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থনে ট্রেন আটকিয়ে গণমিছিল

২৬ বাংলা টিভি   06-Nov-2025   63

Photo

কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থনে ট্রেন আটকিয়ে গণমিছিল


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী উপজেলা) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থনে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিশাল গণমিছিল বের সরারচর বাজার প্রদক্ষিণ করে সরারচর রেলগেইট মোড়ে এসে শেষ হয়।

এ সময় কিছু সমর্থক কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে দেয়। সাথে সাথে উপজেলা বিএনপি'র নেতা-কর্মীরা সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করে দেন। এ সময় ৫ থেকে ৭ মিনিট ট্রেন আটকা ছিল । 

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

বক্তব্যে বলেন- বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন ।  অচিরেই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করা হবে। যতদিন শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা না করা হবে ততদিন আমরা রাজপথে অবস্থান করব । বাজিতপুর-নিকলী উপজেলার জনগণ বিএনপি'র প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নিবে না।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত