Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ১৮ শ পিস ট্যাপেন্টা ডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী আটক

২৬ বাংলা টিভি   06-Nov-2025   61

Photo

কালীগঞ্জে ১৮ শ পিস ট্যাপেন্টা ডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী আটক


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ, প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে এই প্রথম নতুন মাদক ১৮'শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সিরাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। 

ট্যাবলেটটি ইয়াবা বা হেরোইনের মতই ভয়ংকর। এটি নেশা হিসাবেই সেবন করেন মাদকসেবীরা। 

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজারের ফুলবাড়ী এলাকা থেকে ওই ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সিরাজুল কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার বিকালে মাদকসহ তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়।

বারবাজার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আলমগীর কবির জানায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে তারা বারবাজার ফুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে সিরাজুলকে আটকের পর ১৮'শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।   

হাইওয়ে ওসি আরো জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটটি এক নতুন মাদক হিসাবে সেবন করছেন মাদকসেবীরা। এটি পার্শ্ববতী দেশ ভারতের একটি ঔষধ কোম্পানী তৈরি করে থাকে। ভারতে এটি ব্যাথানাশক ঔষধ হিসাবে ব্যবহার হয়। কিন্ত্র এক শ্রেনীর অসাধু মাদককারবারী ও ঔষধ ব্যাবসায়ীরা অবৈধভাবে এদেশে এনে মাদকসেবীদের জন্য বিক্রি করছেন। তিনি বলেন, মাদকসেবীরা এটি অতিরিক্ত সেবনের পর নেশায় ডুবে যায়। যা শরীরের জন্য অত্যান্ত ক্ষতিকর। বৃহস্পতিবার মাদকসহ ব্যবসায়ী সিরাজুলকে কালীগঞ্জ থানাতে সোপার্দ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নতুন মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ। তারা মাদক আইনে মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ করেছেন বলে জানান তিনি। 


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত