Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মুত্যু বার্ষিকীতে কালীগঞ্জে বিএনপির দিনব্যাপি কর্মসূচি

২৬ বাংলা টিভি   04-Nov-2025   51

Photo

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মুত্যু বার্ষিকীতে কালীগঞ্জে বিএনপির দিনব্যাপি কর্মসূচি


শিপলু জামান , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য , সাবেক মন্ত্রী প্রায়ত তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপি কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। সকাল ৭ টার পর মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

সকাল ১০টা ৩০ মিনিটের দিকে কালীগঞ্জের বার বাজার বিএনপি দলীয় কার্যালয়ে তরিকুল ইসলাম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এরপর বিকাল ৩ টায় কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে দলটি। সে সময় আনোয়ারুল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ।

দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দক্ষিণ বঙ্গ উন্নয়নের রুপকার ছিলেন তরিকুল ইসলাম । তিনি আমাদের সবার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। আমি তার আত্নার মাগফেরাত কামনা করছি। সে সময় তরিকুল ইসলামের আদর্শে সবাইকে রাজনীতি করার জন্য আহ্বান জানান তিনি ।

শেষে বিকাল ৫ টায় শহরের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে পথ শিশু ও দুস্থ মানুষের মানুষের মাঝে খাবার বিতরনের মাধ্যমে দিনের কর্মসূচি মেষ করে দলটি। 


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত