Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মেহেরপুর

মেহেরপুরে মনোনয়ন কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,হামলা ভাংচুর অগ্নী সংযোগ

২৬ বাংলা টিভি   04-Nov-2025   64

Photo

মেহেরপুরে মনোনয়ন কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,হামলা ভাংচুর অগ্নী সংযোগ


আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মী।

আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দফায়  দফায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে গাংনী উপজেলা শহরের দোকানপাট বন্ধ হয়ে গেছে। শহরে কয়েক হাজার নেতাকর্মী রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ করছেন।

উপস্থিত আছেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।  এখন দুই গ্রুপের লোকজন  চরম উত্তেজনা।

জানা গেছে গত সোমবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনয়ন ঘোসনা করেন। মেহেরপুর ১ আসনে মাসুদ অরুন ও মেহেরপুর ২ আসনে আমজাদ হোসেনকে মনোনীত করেন। তার পরপরই উত্তেজনা শুরু হয় গাংনীতে।  আজ সকালে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। পরে রাস্তা দিয়ে আমজাদ হোসেন সহ বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে রাস্তায় বের হলে মিল্টনের লোকজন  আমজাদ হেসেনের লোকজনকে ইট নিক্ষেপ করেন। পরে আমজাদ হেসেনের অফিসের সামনে থাকা ১১ টি মোটর কসাইকেল বাংচুর করা হয়। অপরদিকে আমজাদ হোসেনের লোকজন জড়ো হয়ে মিল্টনের লেকজনকে ধাওয়া দেয়। এবং মিল্টনের অফিস ভাংচুর করে এবং চেয়ার টেবিলে অগুন ধরিয়ে দেয়। বর্তমানে গাংনী বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। 

পরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে আসেন। সেনাবাহিনীর একটি টিম টহল জোরদার করেছে


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত