Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হয়েছেন মেহেদী হাসান রনি

২৬ বাংলা টিভি   03-Nov-2025   63

Photo

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হয়েছেন মেহেদী হাসান রনি


স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ-৩ ভারতীয় সীমান্ত ঘেঁষা (কোটচাঁদপুর ও মহেশপুর) উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এই আসনটি থেকে টানা তিনবার বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম মাষ্টার জয়ী হন। সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাষ্টারের পুত্র মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মেহেদী হাসান রনি। তিনি সব সময়  এলাকার মানুষকে সাথে নিয়ে চলাফেরা করে থাকেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকেন। সেজন্য স্থানীয় হিসাবে দল তাকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করেছেন বলে এমনটিই মনে করছেন এলাকায় মানুষ। 

বিএনপি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি বলেন, বারবার নির্বাচিত সাবেক এমপি মরহুম শহিদুল ইসলাম আমার পিতার আদর্শকে ধারন করে ও তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি জয়লাভ করবো-ইনশাআল্লাহ। আর নির্বাচিত হওয়ার পর ভারত সীমান্ত ঘেঁষা এলাকার রাস্তা-ঘাটে উন্নয়নসহ মানুষের জন্য কাজ করে যাবো। এছাড়া ঝিনাইদহ-১,ঝিনাইদহ-০২ ও ঝিনাইদহ-০৪ আসনে প্রার্থী ঘোষনা বাকী রয়েছে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত