Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপার মসনদে কে? দুই হেভিওয়েট প্রার্থীর দ্বন্দ্বে কাঁপছে ঝিনাইদহ! নেতা-কর্মীরা অধীর আগ্রহে, কে পাবেন সেই ধানের শীষ?

২৬ বাংলা টিভি   03-Nov-2025   77

Photo

শৈলকুপার মসনদে কে? দুই হেভিওয়েট প্রার্থীর দ্বন্দ্বে কাঁপছে ঝিনাইদহ! নেতা-কর্মীরা অধীর আগ্রহে, হাইকমান্ডের চুলচেরা বিশ্লেষণ! কে পাবেন সেই ধানের শীষ?


স্টাফ রিপোর্টারঃ সারা দেশে প্রার্থী ঘোষণা শেষ করেও বিএনপি এখনও তাদের হাই-ভোল্টেজ আসন শৈলকুপা (ঝিনাইদহ-১) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি। এই একটি মাত্র আসনের ঘোষণা ঘিরে এখন দলের অভ্যন্তরে রীতিমতো ভূমিকম্প! দুই হেভিওয়েট প্রার্থী, মোঃ আসাদুজ্জামান (আসাদ) এবং বাবু জয়ন্ত কুমার কুন্ডু-এর জমজমাট লড়াইয়ে রীতিমতো থমকে আছে এলাকার রাজনীতি।

বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই প্রভাবশালী নেতা। একজন হলেন অন্তবর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান (আসাদ)। অপরজন, তরুণ ও সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী নেতা, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। দুজনেরই রয়েছে শক্তিশালী জনসমর্থন এবং হাইকমান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা।

 মির্জা ফখরুলের বার্তা: 'ভেবেচিন্তে ঘোষণা'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই আসনটিতে প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়ে "আরো ভেবেচিন্তে চুলচেরা বিশ্লেষণ" করা হচ্ছে। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শীঘ্রই এই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।"

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আসনে প্রার্থীর জয় নিশ্চিত করতে এবং দলের অভ্যন্তরে কোনো ধরণের কোন্দল এড়াতে হাইকমান্ড অত্যন্ত সতর্ক। কার হাতে ধানের শীষ তুলে দিলে জয় নিশ্চিত হবে— সেই 'উইনএবল ক্যান্ডিডেট' খোঁজার কঠিন হিসাব চলছে নীতিনির্ধারকদের অন্দরমহলে।

কে হবেন সেই কান্ডারি?

দলের সাধারণ কর্মী ও সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের প্রিয় 'ধানের শীষের কান্ডারি' কে হবেন— এই প্রশ্ন এখন শৈলকুপার ঘরে ঘরে। আসাদুজ্জামানের অভিজ্ঞ নেতৃত্ব নাকি জয়ন্ত কুমার কুন্ডুর তরুণ উদ্যম, কার হাতে উঠবে চূড়ান্ত প্রতীক— তা জানতে আর সামান্য সময়ের অপেক্ষা! এই ঘোষণার ওপর নির্ভর করছে শৈলকুপার নির্বাচনী উত্তাপের পারদ কতটা চড়বে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত