Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

বড়াল নদে ডুবে দুই বন্ধুর মৃত্যু

২৬ বাংলা টিভি   03-Nov-2025   51

Photo

বড়াল নদে ডুবে দুই বন্ধুর মৃত্যু


রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে বড়াল নদে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বড়াল নদের উৎসমুখের পাশে বন্ধুরা মিলে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই বন্ধুর মধ্যে রিহান ইসলাম (১৭) উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে এবং মাহিদ হোসেন (১৭) একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।

দুজনেই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। তবে অকৃতকার্য হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ দিনের বেশিরভাগ সময়ই একসাথে থাকতেন। দুজনের বন্ধুত্ব দেখে অনেকেই মানিকজোড় বলে ডাকতেন। প্রতিদিনের মত সোমবারও তারা কয়েকজন বন্ধু গোসলের আগে নদীর পাড়ে ফুটবল খেলে বড়াল নদে গোসল করতে নেমেছিল। বড়াল নদ এখন পানি শুকিয়ে হাঁটু পানিতে পরিনত হলেও কিছু জায়গায় পানির গভীরতা অনেক বেশি।

দুজনের মধ্যে মাহিদ সাঁতার জানলেও রিহান জানতো না। বড়ালের এক পাশ থেকে আরেক পাশে যাবার সময় রিহান ডুবে যাবার উপক্রম হলে মাহিদ উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। সাথে থাকা অন্য বন্ধুরা আসতে আসতে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করে। আড়াইঘন্টা পর স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় দুজনকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সরেজমিন গেলে বড়াল নদের পাড় জুড়ে স্থানীয়দের আহাজারি ও দোয়া করতে দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেরিতে আসায় স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। দীর্ঘ প্রচেষ্টার পর মৃত্যুর খবর শুনে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমরা খবরে পেয়ে নির্দিষ্ট সময় ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু জেলা স্টেশন থেকে ডুবুরি দল আসতে কিছুটা সময় লাগায় উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছে।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত