Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ডিবির সাইবার টিমের দক্ষতায় শতাধিক মোবাইল ও লাখ টাকা উদ্ধার

২৬ বাংলা টিভি   02-Nov-2025   40

Photo

ঝিনাইদহে ডিবির সাইবার টিমের দক্ষতায় শতাধিক মোবাইল ও লাখ টাকা উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে।

সম্প্রতি সেলের সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে  হারিয়ে যাওয়া আরো ১১২টি মোবাইল ফোন উদ্ধার করেছেন।

এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩,২২০ টাকারও বেশি অর্থ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সাইবার অপরাধ দমনে পুলিশ প্রযুক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করছে।

তারা ক্লোন ফেসবুক আইডি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হ্যাকিং, টিকটক সংক্রান্ত প্রতারণা ইত্যাদি অপরাধে নজরদারি বাড়িয়েছে।

একই সঙ্গে স্কুলকলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির নারী-পুরুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা দিচ্ছে। এবিষয়ে

পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ বিপিএম সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত জনগণের পাশে থেকে সাইবার অপরাধ দমনে কাজ করছে।

কোনো প্রতারণামূলক কল বা মেসেজে প্রাপ্ত OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য কেউ যেন শেয়ার না করেন বলে তিনি আহ্বান জানান।

ঝিনাইদহ জেলা পুলিশের এ উদ্যোগ সাইবার নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত