Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শার অগ্রভুলোট সীমান্তে ইছামতী নদীতে ১৬ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে

২৬ বাংলা টিভি   02-Nov-2025   62

Photo

শার্শার অগ্রভুলোট সীমান্তে ইছামতী নদীতে ১৬ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে


বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : 

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ইছামতি নদীতে ১৬ কেজি ওজনের একটি  পাঙাশ মাছ ধরা পড়েছে। রবিবার সকালে অগ্রভুলোট গ্রামের বিল্লাল হোসেন  ও আব্দুর রহিম নামে দুই বন্ধু মিলে ১৬ কেজি ওজনের এই পাঙ্গাস মাছটি সীমান্ত সংলগ্ন ইছামতী নদী থেকে শিকার করে।

মাছ শিকারী  বিল্লাল হোসেন (২৫) অগ্রভুলোট গ্রামের রুহুল কুদ্দুসের ও আব্দুর রহিম (২২) একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। তারা দুজনে দুজনের পরস্পরের বন্ধু।

শীতের আগমনে পানি কমে যাওয়ায় ইছামতি নদীতে ৫/৭ কেজি ওজনের রুই, কাতলা, সিলভার ও পাঙাশ জাতের মাছ প্রচুর পরিমানে ধরা পড়ছে। তবে এই প্রথম ১৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়লো।
বিল্লাল হোসেন জানায়, তারা সকালে নদীতে হুইল ফেলে কিছুক্ষণ বসে থাকার পর বড়সিতে টান অনুভব করে। বড় ধরনের  একটা কিছু হতে পারে ভেবে জাঙলি নিয়ে নদীতে নেমে পড়ে। ও মাছটি ডাঙায় তোলে।

পরে গ্রামের শিপন হোসেনের দোকানে মাছটি ওজন দিলে ১৫ কেজি ৯০০ গ্রাম ওজন হয়।  দোকানদার শীপন হোসেন জানান এতে বড় পাঙাশ আমি কখনো দেখিনি। তাই আমরা কয়জন মিলে ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি।
বিল্লাল হোসেন জানায়, তারা প্রতিদিনই হুইল নিয়ে ইছামতী নদীত মাছ শিকার করতে যায়। এই প্রথমবার তাদের হুইলে ১৬ কেজি ওজনের পাঙাশ ধরা পড়ল। তারা বলে এবছর নদিতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান,এ মাছগুলো উজানের পানিতে ভেসে আসতে পারে।তবে এ উপজেলার কোন মৎস্য খামার বা পুকুরে এত বড় মাছ চাষ হয়না। এবং  এতো বড় মাছের ঘের ভেসে গেছে এমন তথ্য আমাদের কাছে নেই। মাছ গুলো ভারতের বিভিন্ন এলাকা থেকে আসতে পারে বলে তিনি জানান। 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত