Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মহাসড়কে রেসিংয়ের সময় গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

২৬ বাংলা টিভি   02-Nov-2025   76

Photo

সিরাজগঞ্জে মহাসড়কে রেসিংয়ের সময় গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে মহাসড়কে রেসিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক।
রবিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা–পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়াকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা গ্রামে।
স্থানীয়রা জানান, গয়হাট্রা থেকে তিনটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক বাঘাবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তারা মহাসড়কে রেসিং শুরু করেন। টেটিয়াকান্দা এলাকায় পৌঁছে এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, “তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক মহাসড়কে রেসিং করছিল। এ সময় একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়েছে।”
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত