Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

(ইবি) ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত

২৬ বাংলা টিভি   01-Nov-2025   33

Photo

(ইবি) ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত


জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি একই অভিযোগে ৩০ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। 

সভায় জানানো হয়, জুলাই-আগস্ট বিপ্লববিরোধী ভূমিকার কারণে ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে প্রধান করে গঠিত শাস্তি নির্ধারণ কমিটি কাজ করবে। একই ঘটনায় জড়িত ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের বহিষ্কার এবং ইতোমধ্যে ডিগ্রি সম্পন্নকারীদের সনদ বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে সিন্ডিকেট।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত