Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

৩ নভেম্বর যশোরের ফার্মেসিগুলোর পূর্ণদিবস ধর্মঘটের ঘোষণা

২৬ বাংলা টিভি   01-Nov-2025   50

Photo

৩ নভেম্বর যশোরের ফার্মেসিগুলোর পূর্ণদিবস ধর্মঘটের ঘোষণা


স্টাফ রিপোর্টার।। 

ঔষধ বিক্রয় কমিশন ১২ শতাংশ থেকে ২৫ শতাংশে বৃদ্ধির দাবিতে আগামী সোমবার (৩ নভেম্বর) যশোরে পূর্ণদিবস ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি যশোর জেলা শাখা। 

সংগঠনের  সভাপতি জালাল উদ্দিন বিলু জানিয়েছেন, এ দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো যশোরেও ফার্মেসিগুলো বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। 

জামাল উদ্দিন বিলু জানিযেছন, ধর্মঘটের সময় হাসপাতালের  জরুরি বিভাগ ও  ভর্তি রোগীদের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সীমিত সংখ্যক ফার্মেসি খোলা থাকবে। 

সংগঠনের নেতারা আরো জানান, বর্তমান ১২ শতাংশ কমিশন হারে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ, ভাড়া ও কর্মচারী ব্যয় বৃদ্ধির ফলে ফার্মেসি ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তাই তারা কমিশন ২৫ শতাংশে উন্নীত করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন।

তারা আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যৌক্তিক দাবিটি বিবেচনা করবে, নচেৎ আন্দোলন আরও বিস্তৃত আকারে ছড়িয়ে পড়বে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত