Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এতিমদের দুম্বার মাংস আত্মসাতের অভিযোগ

২৬ বাংলা টিভি   01-Nov-2025   64

Photo

পাবনায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এতিমদের দুম্বার মাংস আত্মসাতের অভিযোগ


পাবনা প্রতিনিধি :

পাবনায় দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউসে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের জন্য নির্ধারিত মাংস নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছিলেন জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী। ঠিক সেই সময় সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলে, ঘটনাস্থলেই ধরা পড়েন তারা। সাংবাদিকদের ক্যামেরা দেখেই অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন এবং কেউ কেউ মাংসের প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যান।

সূত্রের তথ্যে জানা যায়, বিদেশ থেকে আসা এক ট্রাক ভর্তি দুম্বার মাংসের কার্টুন শুক্রবার রাতে পাবনায় আসে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) মাধ্যমে এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিতরণের কথা থাকলেও, অভিযোগ অনুযায়ী এর একটি বড় অংশ জেলা প্রশাসনের কর্মকর্তারা নিজেদের দখলে নেন।

তথ্য অনুযায়ী, মোট ১৬টি কার্টুনে প্রায় ৩২০ কেজি মাংস ছিল। শনিবার দুপুরে সার্কিট হাউসে সেই মাংস ভাগাভাগির সময় সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনাটি প্রকাশ পায়।

অভিযুক্তদের কেউই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি। জেলা প্রশাসক মফিজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) জাহাঙ্গীর হোসেন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এই ঘটনায় সাধারণ জনগণ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন - এতিমদের হক যারা বঞ্চিত করে, তাদের হাতে প্রশাসনের দায়িত্ব কতটা নিরাপদ?


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত