Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিমুজ্জামান শ্যামলের দশম মৃত্যুবার্ষিকী পালিত

২৬ বাংলা টিভি   01-Nov-2025   46

Photo

কোটচাঁদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিমুজ্জামান শ্যামলের দশম মৃত্যুবার্ষিকী পালিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিমুজ্জামান শ্যামলের দশম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার বিকেলে মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদের কার্যালয়ে আয়োজিত এই শোকসভায় এলাকার বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক মিতুল সাইফ, নাট্য ব্যক্তিত্ব অসিত কুমার ঘোষ, নাট্য অভিনেতা মহিউল হাসনাত, কবি নয়ন বিশ্বাস, আন্তন ব্যানার্জি, এ.বি. বিশ্বাস, জাহিদ হাসান শোভনসহ অনেকে।

নাজিমুজ্জামান শ্যামলের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার ভাই তারিকুজ্জামান টুটুল। বক্তারা শ্যামলের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংস্কৃতিকর্মী, ও সংগঠক, যার অবদান কোটচাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে আজও অনন্য।

অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে পরিণত হয়। বক্তারা শ্যামলের আত্মার শান্তি কামনা করে তার অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত