Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

২৬ বাংলা টিভি   01-Nov-2025   99

Photo

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন


বেনাপোল প্রতিনিধি : 

'সাম‍্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য- 'সাম‍্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ সমবায়ে উন্নয়ন। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম, শার্শা থানার ওসি আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, এসেম শাকির উদ্দিন, ব‍্যবসায়ী মতিউর রহমান, শার্শা উপজেলা কলেজের অধ‍্যক্ষ হাসানুজ্জামান প্রমুখ।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত