Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝাউদিয়ায় যুবককে হাতুড়ী পেটা করে লাখ টাকা ছিনতাই।

২৬ বাংলা টিভি   31-Oct-2025   69

Photo

ঝাউদিয়ায় যুবককে হাতুড়ী পেটা করে লাখ টাকা ছিনতাই।


স্টাফ রিপোর্টার।।

 যশোর সদর উপজেলা ঝাউদিয়া গ্রামে রুবেল (৩০) নামে এক যুবককে হাতুড়ি পেটা করে তার কাছ থেকে  ১ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। 

রুবেল ওই ঝাউদিয়া গ্রামের  রবিউল বিশ্বাশের পুত্র।

 

রুবেল পেশায় একজন বাইক চালক। তিনি জানিয়েছেন,  ইজিবাইক কেনার জন্য ১ লক্ষ টাক নিয়ে তিনি যশোর শহরে ইজিবাইক কিনতে  আসেন।  ইজিবাইক কিনতে না পেরে রুবেল টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।  দুপুর অনুমান  দেড়টার দিকে ঝাউদিয়া পূর্বপাড়া পৌঁছাইলে একই গ্রামের কতিপয় সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং হাতুড়ী পিটা করলে রুবেল গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা কাছে থাকা ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে লোকজন রুবেলকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় ঝাউদিয়া গ্রামের 

 রাজু (৩৫), শফিকুল (৩৮), ইমরানের (২২) নাম উল্লেখ করে রুবেল জানিয়েছেন, এ সকল ব্যক্তিরা তার  গতি রোধ করে হাতুড়ী পেটা করে।  এরপর তার কাছে থাকা ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত