Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার হাসাদহ ইউনিয়নে নির্বাচনী পথসভায় বিজিএমইএ এবং জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বিএনপি ক্ষমতায় গেলে দেশের সর্বস্তরে উন্নয়ন হবে

২৬ বাংলা টিভি   31-Oct-2025   72

Photo

চুয়াডাঙ্গার হাসাদহ ইউনিয়নে নির্বাচনী পথসভায় বিজিএমইএ এবং জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বিএনপি ক্ষমতায় গেলে দেশের সর্বস্তরে উন্নয়ন হবে


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

বিজিএমইএয়ের সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু বলেছেন, নির্বাচন সামনে। এ নির্বাচনের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এর আগে দিনের  নির্বাচন হয়েছিল রাতে,যা আপনারা জানেন। আপনার ভোট আরেক জন দিয়ে দিয়েছে। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে। এমনও ভোট কেন্দ্রে ছিল যেখানে ১০২ % ভোট পড়েছে। এসব দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অতিষ্ট বিরক্ত। আর আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত,আমরা ফেসিস্ট সরকারের সময় অত্যাচারিত ,নির্যাতিত ও নিপিড়িনের শিকার হয়েছিলাম। আল্লার বিশেষ রহমত দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম এবং কচি কচি ছাত্র জনতার প্রাণে ও রক্তের বিনিময়ে আমরা একটি আন্তবর্তী সরকার পেয়েছি। আশা করছি এ সরকার একটি সুন্দর নির্বাচন দেবে। আপনার ভোট আপনি নিদৃষ্ট সময়ে এবং ইচ্ছা মত দিতে পারবেন। এ ভোটে ভোটারদের মতামতের প্রতিফল যাতে ঘটে সেই ব্যবস্থা করা হবে। আমরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাচ্ছি এবং দলের পক্ষে অনেক গুলো যুক্তি দেখাচ্ছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি দলীয়ভাবে এ রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়ে দিয়েছিল। এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না। যে কোন মানুষ যত বেশী ক্ষমতাবান হবে সেই মানুষ তত বেশী স্বৈরাচার হবে। বাংলাদেশের ইতিহাসে মানুষ বিএনপির প্রতি আস্তা রেখে বার বার ভোট দিয়েছে। কোন বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে আমরা দেশ পরিচালনা করেছি, কোন বার আমরা বিরোধী দলে থেকে দায়িশীল ভুমিকা রেখেছি। 

তিনি আরো বলেন, এখন আমাদের প্রধান প্রতিপক্ষ একটি রাজনৈতিক দল,তারা আজ পর্যন্ত, পাকিস্তান থেকে বাংলাদেশ জন্ম হওয়া অবধি এবং বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব পায়নি। জনগণ তাদের ম্যান্ডেট দেয়নি, কোন দেয়নি, তা আপনারা জানেন। কারণ ক্ষমতায় যাওয়ার আগেই তারা মিথ্যা কথা বলে। রাজনীতির সাথে ধর্মকে তারা মিশিয়ে ফেলেছে। আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের দল ক্ষমতায় গেলে আমরা রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করব, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করব, আপনাদের যাতে খুলনা, রাজশাহী, ঢাকামুখী যেতে না হয়, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন,জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, চুয়াডাঙ্গা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু প্রমুখ।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত