Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

রাজনীতি নয়, উন্নয়নের জাদুকর ছিলেন! মসিউর রহমান আসলেই কি সময় থেমে যায়? ঝিনাইদহের কিংবদন্তি নেতা মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৬ বাংলা টিভি   31-Oct-2025   56

Photo

রাজনীতি নয়, উন্নয়নের জাদুকর ছিলেন! মসিউর রহমান আসলেই কি সময় থেমে যায়? ঝিনাইদহের কিংবদন্তি নেতা মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি


ঝিনাইদহঃ

হ্যাঁ, সময় কেবলই এগিয়ে চলে কিন্তু বিশ্বাস করুন, কিছু মানুষ সময়ের সীমানা ভেঙে চিরস্থায়ী হয়ে ওঠেন! ঝিনাইদহ-২ আসনের সেই কিংবদন্তি! যেই মানুষটি রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি নয়, বানিয়েছিলেন মানুষের ক্যাল্যাণ মঞ্চ!

ঝিনাইদহের উন্নয়নের ভিত? বলা হয়, এর প্রতিটি ইটে, প্রতিটি পাথরে লুকিয়ে আছে মসিউর রহমানের অদম্য পরিশ্রম, স্বপ্ন আর সেই দূরদর্শিতা যা আজও অবিশ্বাস্য! একটি সাধারণ জেলা শহরকে তিনি রাতারাতি সম্ভাবনার এক নতুন দিগন্ত করে তুলেছিলেন।

আপনারা হয়তো জানেন না, এই মানুষটির হাত ধরেই স্থাপিত হয়েছিল এমন সব প্রতিষ্ঠান, যা আজও জেলার মানুষের জীবন বদলে দিচ্ছে! একবার চোখ বুলিয়ে নিন সেই অবিশ্বাস্য অ্যাচিভমেন্টগুলোর দিকে:

 ছাগলফার্ম, রেশম গবেষণা কেন্দ্র, নার্সিং ইনস্টিটিউট, আইএইচটি, ম্যাটস – যেন একযোগে স্বাস্থ্য আর অর্থনীতির বিপ্লব!

 যুব উন্নয়ন কেন্দ্র, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, কৃষি ইনস্টিটিউট – গ্রামীণ অর্থনীতির রুট বদলে দিয়েছিলেন তিনি!

 বাইপাস সড়ক, স্যালাইন ফ্যাক্টরি, টিটিসি, ভেটেরিনারি কলেজ – এক আধুনিক ঝিনাইদহের ব্লু-প্রিন্ট!

 অসংখ্য বেসরকারী কলেজ - শিক্ষার আলোয় ভাসিয়ে দেন গোটা জেলা!

এগুলো কেবল প্রকল্প নয়, মসিউর রহমানের কর্মনিষ্ঠা আর দায়বদ্ধতার নিঃশব্দ গর্জন!

 তিনি ছিলেন তারও ঊর্ধ্বে! মসিউর রহমান ছিলেন একজন সাহসী সংসদ সদস্য, যার একেকটি বক্তৃতা সংসদে ঝড় তুলত! দলের প্রতীক বিএনপি হলেও, তাঁর উন্নয়ন পৌঁছে গিয়েছিল হরিণাকুন্ডু থেকে ঝিনাইদহের প্রতিটি গ্রামে, প্রতিটি মানুষের কাছে! তাঁর একমাত্র ভাষা ছিল 'উন্নয়ন', আর ধর্ম ছিল 'মানুষের কল্যাণ'!

২০২২ সালের পহেলা নভেম্বর তিনি চিরবিদায় নেন। কিন্তু আজও তাঁর রেখে যাওয়া উন্নয়ন, সেই বাইপাস সড়ক, সেই প্রতিষ্ঠানগুলো – প্রতিটি মানুষের হৃদয়ে তাঁকে অমর করে রেখেছে!

তিনি প্রমাণ করে গেছেন, ইচ্ছা আর নিষ্ঠা থাকলে ছোট একটি জেলা থেকেও বিশাল পরিবর্তনের আগুন জ্বালানো সম্ভব! মসিউর রহমান একজন রাজনীতিক নন, তিনি ছিলেন এক স্বপ্নদ্রষ্টা!

শ্রদ্ধাঞ্জলি রইল উন্নয়নের রূপকার, কিংবদন্তি নেতা মসিউর রহমানের প্রতি! তাঁর স্বপ্নের পথেই এগিয়ে যাক ঝিনাইদহ, আলোকিত হোক বাংলাদেশ!


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত