Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

আশুলিয়ায় ফায়ারিং করে ত্রাস সৃষ্টি, জামগড়া আর্মি ক্যাম্পের পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ সন্ত্রাসী আটক

২৬ বাংলা টিভি   31-Oct-2025   88

Photo

আশুলিয়ায় ফায়ারিং করে ত্রাস সৃষ্টি, জামগড়া আর্মি ক্যাম্পের পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ সন্ত্রাসী আটক


আশুলিয়া প্রতিনিধিঃ 

আশুলিয়ায় অবৈধ অস্ত্রের ফায়ারিং এর মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী ৪ সন্ত্রাসীসহ পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে জামগড়া আর্মি ক্যাম্প সেনাদল।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামগড়া আর্মি ক্যাম্প। এর আগে গত রাতে আশুলিয়ার একাধিক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আশুলিয়া গাজিরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪),  একই এলাকার মোঃ মোজাম্মেল ভূঁইয়া (৪৪), চাঁপাইনবাবগঞ্জ জেলা রানী নগরের মোঃ জাহিদুল আলম (২৪), মধ্য গাজীরচটের মাসুমা আক্তার রিয়া (২৩), রাজশাহীর জামিরা হাটপাড়ার নায়ন আলী (১৮), আশুলিয়া কান্দাইল এলাকার বাবর হোসেন (বাবলু) (৪৫,) এবং বগুড়া জেলা ফুলবাড়ী এলাকার  গোলাম রাব্বি (১৮)। 

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে আসছিল।গত রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় আকস্মাত পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া যায় যা সম্পূর্ণ এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে। ঘটনার খবর জামগড়া  আর্মি ক্যাম্পে জানানো হলে, জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল অতি দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর নিকট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে। 

অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।  পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করলে, মেহেদী হাসান মিঠুন নামের এক ব্যক্তি একটি বিদেশি পিস্তল  (এমোনেশনসহ), বিপুল পরিমাণ মাদকদ্রব্য  (৩০৪০ পিছ ইয়াবা, ৭০০ গ্রাম গাজা ইত্যাদি), বিভিন্ন দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রীর লুকায়িত স্থান দেখিয়ে দেয়।  

পৃথক ঘটনায়, কান্দাইলের রাজা-বাদশা মার্কেট  এলাকায় কিছু অবৈধ অস্ত্রধারী এবং তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পের গোচরীভূত হলে গত রাতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল সন্ত্রাসীদের আস্তানায় একাধিক অভিযান পরিচালনা করে। 

অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।  পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করলে, একটি পিস্তল, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।  আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত