সারা বাংলা খুলনা যশোর
রিকশাচালককে মারপিট করে ছিনতাই
২৬ বাংলা টিভি 31-Oct-2025 43
রিকশাচালককে মারপিট করে ছিনতাই
স্টাফ রিপোর্টার।।
যশোর শহরের শংকরপুর ছোটনের মরে ছোটনের মোড়ে ছিনতাইকারীরা মোঃ মোস্তাকিন (২৩) নামে এক রিকশা চালককে মারপিট করে তার রিকশা ও টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মোস্তাকিন মিলন শেখ নাজির শংকরপুর হাজারী গেট এলাকার মিলন শেখের পুত্র।
মুস্তাকিন জানিয়েছেন, দুপুর পৌনে ১২ টার দিকে তিনি রিকশা নিয়ে যাচ্ছিলেন।পথের মাঝে শংকরপুর ছোটনের মোড়ে পৌঁছালে মিরাজ, হৃদয়, নির্জন, নিরব, রাতুল, রিজভী নামে কয়েকজন কয়েকজন যুবক তার পথ আটকে দেয় এবং পথ আটকে চাকুর বাট দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে মুস্তাকিন আহত হন।
পরে তার কাছে থাকা ১৫০০ টাকা এবং রিকশা ছিনিয়ে নিয়ে ওই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এরপর স্থানীয় লোকজন রিকশাচালক মুস্তাকিনকে উদ্ধার করার পর চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন।
news@26banglatv.com